২০২৩ ইং সালে মাত্র ৭ জন দশম শ্রেণির শিক্ষার্থী নিয়ে বগুড়া শহরের জলেশ্বরীতলায় যাত্রা শুরু করে Math World. শুরু থেকেই আমাদের লিক্ষ্য ছিলো গণিত শেখাকে সহজ, সুন্দর ও আনন্দদায়ক করে তোলা। শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহে আমরা গাণিতিক উপকরণ , নতুন কৌশল এবং সমস্যা বিশ্লেষণের মাধ্যমে একটি কার্যকর শিখন-পদ্ধতি গড়ে তুলেছি। ক্রমবর্ধমান আগ্রহের কারণে ২০২৪ ইং সালে বগুড়ার উপশহরে আমাদের ২য় ক্যাম্পাস চালু করা হয়। বর্তমানে আধৃনিক প্রযুক্তি সমৃদ্ধ দুটি ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের জন্য উন্নত ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছি। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ঘরে বসে গণিত শিখতে পারে এজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্ভাবনী গণিত উপকরণের সাহায্যে জটিল বিষয়কে সহজ ও গভীরভাবে বোধগম্য করে শিক্ষার্থীদের আত্নবিশ্বাসী, দক্ষ এবং গুণগত শিক্ষায় সমৃদ্ধ করে তোলাই Math World এর লক্ষ্য।
১। শিক্ষার্থীর মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
২। তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রাকৃতিক শিক্ষার সমন্বয়ে আধুনিক ও শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি
শিক্ষার্থী হবে দক্ষ, আত্নবিশ্বাসী ও উৎপাদনমুখী।
৩। গণিতভীতি দূর করে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আন্তরিক সহযাত্রী হওয়া এবং তাদের হৃদয়ে আজীবন Math World এর প্রতিটি
ভালোবাসা জাগ্রত রাখা।