MATH WORLD

Home
Founder & C.E.O
মোঃ নাসির উদ্দীন
Founder & C.E.O (Chief Executive Officer), Math World.

Mobile & Whatsapp: 01712-478114
Email: info.nasiruddin88@gmail.com

কিছু তথ্য

মোঃ নাসির উদ্দীন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কুঠি সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, সাতবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। গণিতে অদম্য মেধা থাকার কারণে তিনি পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থা থেকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, বগুড়া জিলা স্কুল, বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার বিএফ শাহীন কলেজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণিত পড়াতেন। তার ইচ্ছা শিক্ষার্থীদের মন থেকে গণিতভীতি দূর করে আত্নবিশ্বাস তৈরি করা। গণিত মুখস্থ না করে যাতে বুঝে শিখতে পারে এবং গণিতের জটিল বিষয়গুলো বোধগম্য করে দক্ষ হয়ে উঠে এই কারণে তিনি Math World প্রতিষ্ঠা করেন।

শিক্ষাগত যোগ্যতা

  • এস.এস.সি, সাতবাড়িয়া মডেল উচ্চ বিদ্যাল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
  • এইচ.এস.সি, ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রী কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
  • বি.এস.সি (অনার্স-১ম শ্রেণি), এম.এস.সি (১ম শ্রেণি), গণিত বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
  • বি.এড, এম.এড।

পেশাগত অভিজ্ঞতা

  • উপজেলা মাস্টার ট্রেইনার, গণিত।
  • সহকারি শিক্ষক (গণিত), বিএফ শাহীন কলেজ, বগুড়া।
  • প্রাক্তন সহকারি শিক্ষক (গণিত), পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
  • প্রাক্তন খন্ডকালীন সহকারি শিক্ষক (গণিত), বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, মাঝিড়া সেনানিবাস, বগুড়া।
  • বেসামরিক অস্থায়ী শিক্ষক (গণিত), মাধ্যমিক সেনা শিক্ষা, স্টেশন সেন্ট্রাল স্কুল, মাঝিড়া সেনানিবাস, বগুড়া।